আমাদের শর্তাবলিঃ
🎯প্রয়োজনের সাথী - টিউটরদের জন্য পূর্ণাঙ্গ শর্তাবলী ও নিয়মাবলী:
প্রথমে আপনাকে আমাদের ওয়েব সাইটে www.proyojonershathi.com রেজিস্ট্রেশন করতে হবে। কারণ ওয়েবসাইটে টিউশন Apply বাটনে শুধুমাত্র রেজিস্টার টিউটরই 🖱️ক্লিক করে আবেদন করতে পারে⚠️
🎯১. রেজিস্ট্রেশন ও এক্সাম
🧾রেজিস্ট্রেশন ফি: ০ টাকা (সম্পূর্ণ ফ্রি)।
টিউটর এক্সাম ফি: ৫০ টাকা (অফেরতযোগ্য)।
🧑🏫ডেমো ভিডিও ক্লাস: আপনি যে যে ক্লাসের যে বিষয়গুলো পড়াতে ইচ্ছুক, সেগুলোর উপর ৫-৬ মিনিটের একটি করে ডেমো ভিডিও আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে জমা দিতে হবে। নোট: ভিডিওর শুরুতে অবশ্যই আপনার পূর্ণ পরিচয় দিন।
🎯২. ভিডিও ক্লাস মূল্যায়ন পদ্ধতি (১০ নম্বর)
🟠উপস্থাপনা ও আত্মবিশ্বাস: ২ নম্বর
🟠ভাষাগত দক্ষতা ও উচ্চারণ: ২ নম্বর
🟠বিষয়বস্তুর সঠিকতা: ২ নম্বর
🟠সহজে বোঝানোর ক্ষমতা: ২ নম্বর
🟠বোর্ডের/খাতার ব্যবহার ও বডি ল্যাঙ্গুয়েজ: ২ নম্বর
(ভিডিও পর্যালোচনার পর ক্ষেত্রবিশেষে সরাসরি ভাইভা নেওয়া হতে পারে)
🎯৩. কমিশন হার (৫০%)
টিউশনের প্রথম মাসের বেতনের সরাসরি ৫০% (অর্ধেক) কমিশন হিসেবে প্রদান করতে হবে।
এই কমিশন ফি মাত্র একবারের জন্য প্রযোজ্য।
৪. পেমেন্ট পদ্ধতি (৩টি ধাপ)
🔻ধাপ ১ (বুকিং মানি): শুরুতে ৫০০ টাকা জমা দিতে হবে। (টিউশন কনফার্ম না হলে এই টাকা সম্পূর্ণ ফেরতযোগ্য)
🔻ধাপ ২ (কনফার্মেশন): ২ দিন ফ্রি ক্লাসের পর অভিভাবক কনফার্ম করলে (অথবা টিউশনটি কনফার্ম হলে) আরও ৫০০ টাকা প্রদান করতে হবে।
🔻ধাপ ৩ (অবশিষ্টাংশ): মোট কমিশনের বাকি অংশ টিউটর তার প্রথম মাসের বেতন পাওয়ার পর পরিশোধ করবেন।
৫. পেমেন্টের উদাহরণ (৩,০০০ টাকা বেতনের টিউশন)
মোট কমিশন (৫০%): ১,৫০০ টাকা
শুরুতে (বুকিং): ৫০০ টাকা
কনফার্ম হলে (ধাপ ২): ৫০০ টাকা
বেতন পাওয়ার পর (ধাপ ৩): ৫০০ টাকা
✴️৪,০০০ টাকা বা ৫,০০০ টাকা বেতনের টিউশনের ক্ষেত্রেও একইভাবে এই নিয়ম প্রযোজ্য হবে।
৬. পেমেন্ট মাধ্যম
পেমেন্ট অপশন: বিকাশ অ্যাপের 'Payment' অপশন ব্যবহার করুন।
মার্চেন্ট নম্বর: 01736976565
⚠️ সতর্কতা: দয়া করে কেউ Send Money করবেন না।
⚠️বিশেষ দ্রষ্টব্যঃ আপনার কাছ থেকে যে ইনফরমেশনগুলো চাওয়া হবে ,সকল ইনফরমেশন অরিজিনাল হতে হবে অন্যথায় আপনি আমাদের এখানে নিবন্ধিত হতে পারবেন না । নিবন্ধিত হওয়ার পর পলিসি ব্রেক করলে প্রয়োজনের সাথী একাউন্ট ব্লক করে রাখার অধিকার রাখে।
⚠️আর আপনি স্বইচ্ছায় রেজিস্ট্রেশন করবেন চাপে অথবা ঝোঁকে পড়ে রেজিস্ট্রেশন করবেন না। টিউশন পেতে দেরি হলে দেরি করতে হবে কারণ অভিভাবকেরা টিচার চাইলেই কেবল আমরা শিক্ষক দিতে পারি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন।
🖤আমি( প্রতিষ্ঠানের মালিক)মারা গেলে "প্রয়োজনের সাথী" ও আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত অর্থনৈতিক লেনদেনে দায়বদ্ধ থাকবো না।আমাকে ক্ষমা করবেন I এই শর্ত অনুযায়ী পরবর্তী লেনদেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
❇️যেসব বিষয়গুলোর উপর ভিত্তি করে একজন টিউটর টিউশন পেয়ে থাকেন👇
১. অবশ্যই আমাদের রেজিস্টার্ড টিচার হতে হবে
২. যেসব শিক্ষক মেধাবী ও আগে রেজিস্ট্রেশন করেছেন
৩. যেসব শিক্ষক আগে /পরে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আমাদের এখানে টিউশন খুঁজে দিয়েছেন তারা সবার আগে টিউশন পান
৪. যেসব শিক্ষক আমাদের সকল পলিসি মেনে চলেন।
৫. যেসব শিক্ষক "প্রয়োজনের সাথী" মিডিয়ার অনুরোধে তুলনামূলক কম বেতনের /বেশি সময় নিয়ে টিউশন করাতে সম্মত হন ,সেসব শিক্ষকদের পরবর্তীতে ভালো ও আগে টিউশন দেয়া হয়।
৬. গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের অল্প বেতনে পড়াতে ইচ্ছুক এমন শিক্ষকদের পরবর্তীতে আগে ও ভালো বেতনের টিউশন দেওয়া হয় ৭. অভিভাবকগণ অথবা শিক্ষার্থীরা যেমন শিক্ষক পছন্দ করেন সেই অনুযায়ী শিক্ষক দেওয়া হয়।
Enter Verification Code From SMS
আপনার মোবাইলে পাঠানো ৬ ডিজিটের ওটিপি কোডটি প্রবেশ করান: